
নয়া দিল্লি , ২৭ মে(হি.স.): মঙ্গলবার রাতে ধর্মশালায় আইপিএল কোয়ালিফায়ার ১ ম্যাচে বেঙ্গালুরুর বিরাট কোহেলি টসে জিতে ব্যাট করতে নেমে রাশিদ খানের বল স্কয়ার লেগে পাঠিয়ে এক রান নিয়ে বিরাট কোহলি আরও একটি আইপিএল আসরে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। প্রতিযোগিতাটির সফলতম ব্যাটসম্যান গড়লেন আরেক কীর্তি।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে টানা চার আসরে ৬০০ বা এর বেশি রান করলেন কোহলি। টানা তিন আসরে এই নজির আছে আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ও ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের।
২০১১ সালে ১২ ম্যাচে ৬০৮, ২০১২ সালে ১৫ ম্যাচে ৭৩৩ ও ২০১৩ সালে ১৬ ম্যাচে ৭০৮ রান করেন গেইল। রাহুল ২০২০ সালে ১৪ ম্যাচে ৬৭০, ২০২১ সালে ১৩ ম্যাচে ৬২৬ ও ২০২২ সালে ১৫ ম্যাচে ৬১৬ রান করেন।
২০২৩ সালে ১৪ ম্যাচে ৬৩৯, ২০২৪ সালে ১৫ ম্যাচে ৭৪১, ২০২৫ সালে ১৫ ম্যাচে ৬৫৭ রান করেন কোহলি।
এবারের আসরে ১৫ ম্যাচে এখন কোহলির রান ঠিক ৬০০। মাইলফলকটি ছুঁতে প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে তার প্রয়োজন ছিল ৪৩ রান। ২৫ বলে ৪৩ রান করেই আউট হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা।
সব মিলিয়ে ছয় আসরে ৬০০ রানের ঠিকানায় পা রাখলেন কোহলি। এখানে তার পরে আছেন রাহুল, চার আসরে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি