হরমুজ প্রণালীর কাছে ইরানের সেনাঘাঁটিতে মার্কিন হামলা, প্রত্যাঘাত তেহরানের
ওয়াশিংটন, ২৮ মে (হি.স.): যুদ্ধবিরতির মধ্যেই ফের সংঘাতে জড়াল আমেরিকা এবং ইরান। হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী এবং হরমুজ ধরে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলিকে সু
হরমুজ প্রণালীর কাছে ইরানের সেনাঘাঁটিতে মার্কিন হামলা, প্রত্যাঘাত তেহরানের


ওয়াশিংটন, ২৮ মে (হি.স.): যুদ্ধবিরতির মধ্যেই ফের সংঘাতে জড়াল আমেরিকা এবং ইরান। হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী এবং হরমুজ ধরে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলিকে সুরক্ষিত রাখতেই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানও। সে দেশের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তারা বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আমেরিকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি-র তরফে হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, আমেরিকা ফের হামলা চালালে, তারা আরও কঠোর জবাব দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande