ধারালো অস্ত্রের আঘাতে কানাডায় নিহত ভারতীয় পড়ুয়া
নায়াগ্রা, ২৮ মে (হি.স.): ধারালো অস্ত্রের আঘাতে কানাডায় নিহত হলেন এক ভারতীয় পড়ুয়া। গত ১৫ মে কানাডার এই ঘটনা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। বছর ২২-এর বিধি মেঘা গুজরাটের বাসিন্দা ছিলেন। তবে গত চার বছর ধরে কানাডায় পড়াশোনা করছিলেন। কী কারণে তাঁর উপরে হাম
ধারালো অস্ত্রের আঘাতে কানাডায় নিহত ভারতীয় পড়ুয়া


নায়াগ্রা, ২৮ মে (হি.স.): ধারালো অস্ত্রের আঘাতে কানাডায় নিহত হলেন এক ভারতীয় পড়ুয়া। গত ১৫ মে কানাডার এই ঘটনা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। বছর ২২-এর বিধি মেঘা গুজরাটের বাসিন্দা ছিলেন। তবে গত চার বছর ধরে কানাডায় পড়াশোনা করছিলেন। কী কারণে তাঁর উপরে হামলা চালাল আততায়ীরা তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মে থেকে নিখোঁজ ছিলেন বিধি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন কানাডার নায়াগ্রা এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ-এর কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার স্বপ্ন চোখে নিয়ে কানাডায় পাড়ি দিয়েছিলেন বিধি। সেখানে আইন নিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজের জীবনযাপনের খরচ চালাতে তিনি পার্ট-টাইম চাকরিও করতেন। কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি-র আবেদন করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণের আগেই সব শেষ হয়ে গেল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলেন তিনি। লুঠপাটের উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে মত তদন্তকারীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande