
সিঙ্গাপুর, ২৮ মে(হি.স.): দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার ১০ লক্ষ মার্কিন ডলারের সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের একক কোয়ার্টার ফাইনালে সরাসরি গেমে জয়লাভ করেছেন।
নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিন্ধু মাত্র ৩৭ মিনিটে জাপানের রিকো গুঞ্জিকে ২১-৯, ২১-১২ গেমে পরাজিত করেন।
সিন্ধুকে শেষ আটের পর্বে কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়ং- এর মুখোমুখি হতে হবে ।
তবে, চতুর্থ বাছাইপ্রাপ্ত ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠিকে কোয়ার্টার ফাইনালে উঠতে বেগ পেতে হয়েছে। এক ঘণ্টা স্থায়ী এই ম্যাচে তারা চাইনিজ তাইপের জুটি লি ঝে-হুই ও ইয়াং পো-হুয়ানকে ২১-১৫, ১১-২১, ২১-১৮ পয়েন্টে পরাজিত করেন।
সাত্ত্বিক ও চিরাগ এরপর মালয়েশিয়ার খাই শিং কাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবেন।
ভারতীয় মিশ্র দ্বৈত জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্র্যাস্টোও জাপানি জুটি ইউতা ওয়াতানাবে ও মায়া তাগুচিকে ৮-২১, ২১-১৭, ২১-১৬ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
এরপর তারা কোরিয়ান জুটি কিম জে হিয়ন-জাং ও হা জিয়ং এবং তৃতীয় বাছাইপ্রাপ্ত মালয়েশিয়ান জুটি চেন ট্যাং জিয়ে ও তোহ ই ওয়েই-এর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি