ছক্কার রেকর্ডে গেইলকে টপকে গেলেন সূর্যবংশী
কলকাতা, ২৮ মে (হি.স.) : আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বুধবার (২৭ মে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে এই রেকর্ড গড়েন সূর্যবংশী। ২০১২ সালের আ
ছক্কার রেকর্ডে গেইলকে টপকে গেলেন সূর্যবংশী


কলকাতা, ২৮ মে (হি.স.) : আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বুধবার (২৭ মে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে এই রেকর্ড গড়েন সূর্যবংশী।

২০১২ সালের আইপিএল আসরে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল। বুধবার রাতে আইপিএলের এলিমিনেটর ম্যাচে ১২ ছক্কা মেরে সেই রেকর্ড টপকে গেলেন বৈভব। ৬৫ ছক্কা নিয়ে গেইলের চেয়ে এগিয়ে থাকলেন অনেকখানি।

রেকর্ডগড়া ইনিংসে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন সূর্যবংশী। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। তবে তার আগেই ম্যাচের ভাগ্য বদলে দেয়া ইনিংসটি খেলে ফেলেন বিস্ময় তরুণ। ১২ ছক্কা ও ৫ চারে ৭৭ রান করেন মাত্র ২৯ বলে।

শুধু আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কাই নয়, এদিন আইপিএলের যেকোনও ম্যাচে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ৮ ছক্কার মালিক হয়েছেন সূর্যবংশী। প্রথম ছয় ওভারে এক মরসুমে সর্বোচ্চ ৪৯০ রান করেছেন তিনি। পেছনে ফেলেছেন ২০১৬ সালে করা ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রানকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande