অক্টোবরে তৃতীয় মরসুম নিয়ে ফিরছে ডব্লিউসি এল
কলকাতা, ২৮মে(হি.স.) : বিশ্বজুড়ে ৪২৩ মিলিয়ন দর্শক নিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রিকেট লিগ বলে দাবি করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) অক্টোবরে এর তৃতীয় আসর নিয়ে ফিরবে। ক্রিকেটের সবচেয়ে আইকনিক প্রতিদ্বন্দ্বিতা এবং অব
অক্টোবরে তৃতীয় মরসুম নিয়ে ফিরছে ডব্লিউসি এল


কলকাতা, ২৮মে(হি.স.) : বিশ্বজুড়ে ৪২৩ মিলিয়ন দর্শক নিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রিকেট লিগ বলে দাবি করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) অক্টোবরে এর তৃতীয় আসর নিয়ে ফিরবে।

ক্রিকেটের সবচেয়ে আইকনিক প্রতিদ্বন্দ্বিতা এবং অবসরপ্রাপ্ত সুপারস্টারদের ঘিরে গড়ে ওঠা এই লিগটি বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডারে একটি স্থান করে নিয়েছে।

প্রচলিত প্রদর্শনীমূলক ইভেন্টগুলোর থেকে ভিন্ন, ডব্লিউসিএল ভারত বনাম পাকিস্তান এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মতো ঐতিহাসিক আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে তার নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। প্রথম দুটি মরসুমে এবি ডি ভিলিয়ার্স, যুবরাজ সিং, হরভজন সিং, হাশিম আমলা, ব্রেট লি, শন মার্শ, শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিকের মতো খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। এছাড়াও ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং ইংল্যান্ডের ইয়ন মরগ্যানও দলে যোগ দিয়েছিলেন।

সিজন ৩-এ সাতটি জাতীয় দল অংশ নেবে। দলগুলি হল -ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।

ডাব্লিউসিএল-এর প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষিত তোমর বলেছেন, আসন্ন আসরটি লিগের অগ্রগতির পথে আরও একটি পদক্ষেপ। মাত্র দুটি মরসুমেই ডাব্লিউসিএল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগে পরিণত হয়েছে এবং তৃতীয় মরসুম সেই ঐতিহ্যকে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande