
লন্ডন, ২৯ মে(হি.স.): ২০২৬ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফ্রান্সের প্যারিস শহরের বাইরে এই মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। ৭০-তম ব্যালন ডি'অর উদযাপনের অংশ হিসেবে ২৬ অক্টোবর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং পুরস্কারের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এই ভেন্যু নির্বাচন করা হয়েছে। ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' কর্তৃপক্ষ এ সংবাদ বৃহস্পতিবার জানিয়েছেন।
১৯৫৬ সালের ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রবর্তিত ব্যালন ডি'অর বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি