ফরাসি ওপেনের সবচেয়ে বড় অঘটন, বিদায় নিলেন সিনার
প্যারিস, ২৯ মে(হি.স.): অভাবনীয় হারে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ‘ক্লান্ত’ সিনার। এবারের ফরাসি ওপেনের সবচেয়ে বড় অঘটন ধরা হচ্ছে এটিকে। স্মরণীয় এক জয় তুলে নিলেন হুয়ান মানুয়েল সেরুন্দোলো। বৃহস্পতিবার ম্যাচটি ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১, ৬-১
ফরাসি ওপেনের সবচেয়ে বড় অঘটন, বিদায় নিলেন সিনার


প্যারিস, ২৯ মে(হি.স.): অভাবনীয় হারে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ‘ক্লান্ত’ সিনার। এবারের ফরাসি ওপেনের সবচেয়ে বড় অঘটন ধরা হচ্ছে এটিকে। স্মরণীয় এক জয় তুলে নিলেন হুয়ান মানুয়েল সেরুন্দোলো।

বৃহস্পতিবার ম্যাচটি ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১, ৬-১ গেমে জিতেছেন র্যাঙ্কিংয়ের ৫৬ নম্বর খেলোয়াড় সেরুন্দোলো।

মেডিকেল টাইমআউট নিয়ে কোর্ট ছাড়ার আগে সিনারকে বলতে শোনা যায়, “তৃতীয় সেটে আমার মাথা ঘুরছিল এবং বমি পাচ্ছিল, কিন্তু কিছু করতে পারিনি।”

পাঁচ মিনিট পর কোর্টে ফেরেন সিনার। সঙ্গে সঙ্গেই ৫-৫ সমতা ফেরে সেটে। পরের দুটি গেম হেরে তৃতীয় সেটটি আর্জেন্টাইন প্রতিপক্ষের হাতে তুলে দেন তিনি।

পরে আর ফিটনেস ফিরে পাননি সিনার। বরং তার সমস্যা আরও বেড়ে যায়। ডান ঊরু চেপে ধরতে দেখা যায় তাকে। সুযোগ কাজে লাগিয়ে শিরোপার দাবিদারকে বিদায় করে দেন সেরুন্দোলো।

প্যারিসে অসময়ে তীব্র গরম পড়েছে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে আগেও সমস্যায় পড়েছিলেন সিনার। এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারাত্মকভাবে ক্র্যাম্পে আক্রান্ত হয়েছিলেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande