মার্ঘেরিটায় ১২৭ জোড়া দম্পতির গণবিবাহ, বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত ডিরক চা বাগান
মার্ঘেরিটা (অসম), ৩ মে (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটার ডিরক চা বাগানে এক আধ্যাত্মিক ও পবিত্র পরিবেশে ১২৭ জোড়া দম্পতির গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘জনকল্যাণ প্রতিষ্ঠান, জয়পুর’ এবং ‘উত্তর-পূর্বাঞ্চল লোককল্যাণ সমিতি’-
১২৭ জোড়া দম্পতির গণবিবাহ


এক ফ্রেমে নব দম্পতির একাংশ


মার্ঘেরিটা (অসম), ৩ মে (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটার ডিরক চা বাগানে এক আধ্যাত্মিক ও পবিত্র পরিবেশে ১২৭ জোড়া দম্পতির গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘জনকল্যাণ প্রতিষ্ঠান, জয়পুর’ এবং ‘উত্তর-পূর্বাঞ্চল লোককল্যাণ সমিতি’-র যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

আজ রবিবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য কলস যাত্রা ও বরুণ আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষ্যে যোগেশ শাস্ত্রী, তেজপাল খাণ্ডেলওয়াল, সুরেশ পারিক সহ একাধিক বিশিষ্ট অতিথি উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ প্রদান করেছেন।

সমগ্র বিবাহ অনুষ্ঠান বৈদিক রীতি-নীতি ও শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়। বেদ মন্ত্রের পবিত্র ধ্বনিতে সমগ্র ডিরক চা বাগান এলাকা এক তীর্থস্থানের পরিবেশ ধারণ করে।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই আয়োজক কমিটির এই সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande