ভোট গণনার আগে মা কালীর আশীর্বাদ নিলেন পাথারকান্দির কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা
পাথারকান্দি (অসম), ৩ মে (হি.স.) : নিজের জয়ের কামনায় ভোট গণনার আগের দিন আজ রবিবার মা কালীর আশীর্বাদ নিলেন পাথারকান্দির কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা সিনহা। আজ রবিবার পাথারকান্দির বৈঠাখালে অবস্থিত মা ভগবতী (কালী) মন্দিরে গিয়ে মায়ের শ্রীচরণে প্রণাম
পাথারকান্দির বৈঠাখালস্থিত কালী মন্দিরে পুজো দিলেন কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহা


পাথারকান্দি (অসম), ৩ মে (হি.স.) : নিজের জয়ের কামনায় ভোট গণনার আগের দিন আজ রবিবার মা কালীর আশীর্বাদ নিলেন পাথারকান্দির কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা সিনহা।

আজ রবিবার পাথারকান্দির বৈঠাখালে অবস্থিত মা ভগবতী (কালী) মন্দিরে গিয়ে মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করেন। আগামীকাল ৪ মে এবারের ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে গোটা রাজ্যে। এতে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে এদিন। ফলে রাজতিলক কার কপালে উঠবে সেই কাঙ্ক্ষিত ঘোষণার জন্য আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ভোট গণনার আগে প্রার্থী সহ অনুগামীরা পূজার্চ্চনা সহ ঈশ্বরের আরাধনায় ব্রতী হয়েছেন আজ। কার্তিকসেনা এদিন তাঁর মাঙ্গলিক রীতিনীতি সেরে মন্দির চত্বরে দাঁড়িয়ে বলেন, ‘আজ মায়ের দরবারে এসে আমি নিজের জন্য কিছুই চাইনি। শুধু প্রার্থনা করেছি, মা যেন পাথারকান্দির প্রতিটি মানুষের মঙ্গল করেন এবং আমাদের একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ার শক্তি দেন।’

তিনি আরও বলেন, ‘গত ৯ এপ্রিল আপনারা ইভিএম-এ যে ভালোবাসা ও বিশ্বাস রেখেছেন, তাতে আমি বিশ্বাস করি মা কালীর কৃপায় সেই বিশ্বাসেরই জয় হবে। জনতার রায় আর মায়ের আশীর্বাদ এই দুই শক্তিকেই সঙ্গে নিয়ে পাথারকান্দিতে এক নতুন ভোরের সূচনা হবে।’

মন্দির প্রাঙ্গণে প্রার্থীর উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যেও উৎসাহ ছিল বেজায়। অনেকেই তাঁর সঙ্গে প্রার্থনায় অংশ নেন এবং জয়ের আশায় তাঁদের প্রত্যয় ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande