তামিলনাড়ুতে ৬২টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা
চেন্নাই, ৩ মে (হি.স.) : ২৩ এপ্রিলের ভোটগ্রহণের পর সোমবার (৪ মে) সকাল থেকেই শুরু হবে গণনা— যে প্রক্রিয়া নির্ধারণ করবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক চিত্র। এই গণনার জন্য রাজ্যজুড়ে ৬২টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৭৫ হাজার ৬৪টি ভোটদান কেন্দ্রে প্রদত্ত ভ
তামিলনাড়ুতে গণনার প্রহর: ৬২ কেন্দ্রে কড়া নিরাপত্তা, পূর্ণ প্রস্তুতি প্রশাসনের


চেন্নাই, ৩ মে (হি.স.) : ২৩ এপ্রিলের ভোটগ্রহণের পর সোমবার (৪ মে) সকাল থেকেই শুরু হবে গণনা— যে প্রক্রিয়া নির্ধারণ করবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক চিত্র।

এই গণনার জন্য রাজ্যজুড়ে ৬২টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৭৫ হাজার ৬৪টি ভোটদান কেন্দ্রে প্রদত্ত ভোট এবং পোস্টাল ব্যালট—দুটিকেই অন্তর্ভুক্ত করে গণনা হবে। নির্বাচন কমিশন জানাচ্ছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ নথিভুক্ত ভোট গণনার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন।

গণনার জন্য মোট ৩ হাজার ৩২৪টি টেবিল স্থাপন করা হয়েছে। প্রতি ৫০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে টেবিল নির্ধারিত হয়েছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য ১ হাজার ১৩৫ জন অতিরিক্ত সহকারী নির্বাচন আধিকারিক মোতায়েন করা হয়েছে।

গণনা পরিচালনায় মোট ১০ হাজার ৫৪৫ জন কর্মী নিযুক্ত থাকবেন। ৪ হাজার ৬২৪ জন মাইক্রো অবজারভার দায়িত্বে থাকছেন। পাশাপাশি প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে অর্থাৎ মোট ২৩৪ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হবে পোস্টাল ব্যালট গণনা এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ইভিএমের ভোট গণনা।

নিরাপত্তার ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাইরে ১০০ মিটারের একটি নিয়ন্ত্রিত অঞ্চল, যেখানে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার থাকবে এবং পরিচয় যাচাই ও দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। মধ্যবর্তী স্তরে গণনাকেন্দ্রের প্রবেশপথে রাজ্যর সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। এই এলাকায় অননুমোদিত কারওর যাতায়াত নিষিদ্ধ, এবং মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগ যন্ত্রের ব্যবহার নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ স্তরে, গণনাকক্ষ এবং ইভিএম সংরক্ষণ কক্ষের প্রবেশপথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দায়িত্বে থাকবে। এই স্তরটি পুরো নিরাপত্তা ব্যবস্থার মূল কেন্দ্র হিসেবে বিবেচিত।

সামগ্রিকভাবে স্থানীয় পুলিশ, রাজ্য সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর মোট ৬৫ কোম্পানি গণনাকেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে, যাতে প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande