নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর সকাশে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : নয়াদিল্লিতে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। রাজনাথ সিঙের সঙ্গে অনুষ্ঠিত আজ রবিবারের বৈঠকে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব
নয়াদিল্লিতে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিঙের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার


বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : নয়াদিল্লিতে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। রাজনাথ সিঙের সঙ্গে অনুষ্ঠিত আজ রবিবারের বৈঠকে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যবস্থায় অসমকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ আরও শক্তিশালী করা সহ নানা বিষয়ে কথা বলেছেন।

তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বৈঠকের নির্যাস দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক ছিল। তিনি রাজনাথ সিঙের প্রশাসনিক দক্ষতা, জনসেবার অভিজ্ঞতা এবং সাংগঠনিক নেতৃত্বের প্রশংসা করেছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তিনি জ্ঞান ও প্রজ্ঞার এক বিশাল ভাণ্ডার। একজন দক্ষ প্রশাসক, নিবেদিতপ্রাণ জনসেবক এবং প্রবীণ কার্যকর্তা হিসেবে তাঁর বিশাল অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।’

বৈঠকে মুখ্যমন্ত্রী অসম বিধানসভা নির্বাচনের সময় সমর্থন ও প্রচারে অসামান্য ভূমিকার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মসূচির জন্য তাঁর পরামর্শ ও আশীর্বাদ কামনা করেছেন ড. শর্মা।

মুখ্যমন্ত্রী জানান, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল আগামী বছরগুলোতে প্রতিরক্ষা খাতে অসমকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। এটি রাজ্যের শিল্পোন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং কৌশলগত বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

আজকের বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছে, যখন কেন্দ্রীয় সরকার ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে আরও শক্তিশালী করা এবং ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

এদিকে রাজনাথ সিঙের সঙ্গে বৈঠকের আগে আজই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব ড. শর্মা বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ আরও শক্তিশালী করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক সম্প্রসারণে অসমের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন দুই নেতা।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপূর্ব ভারতের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে অসম প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতা সহ জাতীয় উন্নয়নের বিভিন্ন অগ্রাধিকারে আরও সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande