অভিষেকের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ব্লকভিত্তিক কর্মসূচি তৃণমূলের
কলকাতা, ৩১ মে (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। দলের তরফে রবিবার একথা ঘোষণা করলেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শনিবার সোনারপুরে মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়া
অভিষেকের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ব্লকভিত্তিক কর্মসূচি তৃণমূলের


কলকাতা, ৩১ মে (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। দলের তরফে রবিবার একথা ঘোষণা করলেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

শনিবার সোনারপুরে মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে হেনস্তার মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল। ওঠে চোর স্লোগানও। হামলার ঘটনার প্রতিবাদে রবিবার বিভিন্ন জেলায় হয় কর্মসূচি। রবিবার কালীঘাট থেকে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ জানান, সোমবার রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, আগে জানা গিয়েছিল, মঙ্গলবার (২ জুন) রানি রাসমণি রোডে অবস্থান কর্মসূচিতে শামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুলিশের অনুমতি নিয়ে একটা সংশয় ছিল। এদিন তৃণমূল সূত্রে জানা গেছে, সেই অনুমতি মিলেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande