হাওড়া সদরে ৩টি আসনে এগিয়ে বিজেপি
হাওড়া, ৪ মে (হি.স.): হাওড়া সদরে এখনও পর্যন্ত ৩টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। বাকি ৪টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। এর মধ্যে সব থেকে গুরুত্বর্পূণ আসন বালি বিধানসভা কেন্দ্রে ৬৩৬ ভোটে তৃণমূলের কৈলাশ মিশ্র পিছিয়ে রয়েছেন বিজেপির সঞ্জয় সিং-এর থেকে। অন্য দিকে, শিবপ
হাওড়া সদরে ৩টি আসনে এগিয়ে বিজেপি


হাওড়া, ৪ মে (হি.স.): হাওড়া সদরে এখনও পর্যন্ত ৩টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। বাকি ৪টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। এর মধ্যে সব থেকে গুরুত্বর্পূণ আসন বালি বিধানসভা কেন্দ্রে ৬৩৬ ভোটে তৃণমূলের কৈলাশ মিশ্র পিছিয়ে রয়েছেন বিজেপির সঞ্জয় সিং-এর থেকে। অন্য দিকে, শিবপুর কেন্দ্রে বিজেপির রুদ্রনীল ঘোষ তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে ১৮৪৫ ভোটে এগিয়ে। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই ২৪২১ ভোটে এগিয়ে তৃণমূলের গৌতম চৌধুরীর থেকে। ডোমজুড় কেন্দ্রে বিজেপি প্রার্থী ৭৮ ভোটে এগিয়ে। হাওড়া সদরের তিনটি গণনা কেন্দ্রের বাইরে ইতিমধ্যে তৃণমূল ও বিজেপি সমর্থকরা ভিড় জমাতে শুরু করায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande