
কেরলম , ৪ মে (হি.স.): ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ইউডিএফের বড় লিড সামনে আসতেই তুমুল উচ্ছ্বাস কংগ্রেস শিবিরে। কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ যখন ১০০ আসনের গণ্ডি পেরিয়ে এগোচ্ছে, তখন কেরলম প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতর ইন্দিরা ভবনে শুরু হয় উদযাপন।
ঢাক-ঢোল, স্লোগান, বাজি ফাটানো এবং মিষ্টি বিতরণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বড় স্ক্রিনে ফলাফলের আপডেট আসতেই কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য