অসমে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম এনডিএর, দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পথে হিমন্তবিশ্ব
- প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের গুয়াহাটি, ৪ মে (হি.স.) : ষোড়শ অসম বিধানসভা নির্বাচনের গণনায় বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


- প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৪ মে (হি.স.) : ষোড়শ অসম বিধানসভা নির্বাচনের গণনায় বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। ফলে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পথে হিমন্তবিশ্ব শর্মা।

ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী ১২৬টি আসনের মধ্যে এনডিএ ৮৭টি আসনে এগিয়ে ছিল। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাই ৭১টি আসনে এগিয়ে এবং জোটমিত্র বডোল্যান্ড পিপলস ফ্রন্ট এবং অসম গণ পরিষদ যথাক্রমে ৯ এবং ৭-টি আসনে এগিয়ে ছিল।

অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস ২১টি আসনে এবং তাদের সহযোগী অসম জাতীয় পরিষদ একটি আসনে এগিয়ে ছিল। এছাড়া কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ও একটি করে আসনে এগিয়ে ছিল।

প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এনডিএ সহজেই রাজ্যে ক্ষমতা ধরে রাখবে। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার আবার ফিরবে এবং আমরা মিত্রদের নিয়ে প্রায় ১০০ আসনের কাছাকাছি পৌঁছাব।’

এদিকে অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জানান, গণনার পুরো প্রক্রিয়ায় দল সতর্ক রয়েছে। রাজ্যজুড়ে পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে, যাতে কোনও অনিয়ম হলে তা নির্বাচন কমিশনকে জানানো যায়। গৌরব বলেন, ‘অসমে আমরা ইতিবাচক ফলাফলের আশায় আছি। আমাদের পর্যবেক্ষক ও জেলা পর্যায়ের মনিটরিং দল প্রতিটি গণনা রাউন্ড ও ইভিএম চলাচলের ওপর কড়া নজর রাখছেন।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande