
কেরলম , ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ। প্রাথমিক কয়েক রাউন্ড গণনার পর দেখা যাচ্ছে, মোট ১৪০টি আসনের মধ্যে ইউডিএফ ১০০টি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে সিপিআই(এম)-নেতৃত্বাধীন এলডিএফ মাত্র ৪০টি আসনে এগিয়ে আছে। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ মাত্র ১টি আসনে লিড করছে।
এদিকে ধর্মদম আসনে ফের এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য