পশ্চিমবঙ্গে জাদু সংখ্যা অতিক্রম বিজেপির, প্রাথমিক প্রবণতায় পিছিয়ে তৃণমূল
কলকাতা, ৪ মে (হি.স.): পশ্চিমবঙ্গে জাদু সংখ্যা ১৪৭ অতিক্রম করে ফেলল বিজেপি। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সরকার গঠনের জন্য দরকার ১৪৭টি আসন। নির্বাচন কমিশনের প্রাথমিক প্ৰবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৬৫টি আসনে, তৃণমূল এগিয়ে ১১৭টি আসনে। ২৯৪টি আসনে
পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্য ও পুদুচেরিতে শুরু ভোটগণনা


কলকাতা, ৪ মে (হি.স.): পশ্চিমবঙ্গে জাদু সংখ্যা ১৪৭ অতিক্রম করে ফেলল বিজেপি। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সরকার গঠনের জন্য দরকার ১৪৭টি আসন। নির্বাচন কমিশনের প্রাথমিক প্ৰবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৬৫টি আসনে, তৃণমূল এগিয়ে ১১৭টি আসনে।

২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে চলছে ভোটগণনা। বামেরা এগিয়ে রয়েছে ২টি আসনে এবং অন্যান্য দল ৪টি আসনে। কারা পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে, তৃণমূলের উপরেই রাজ্যের মানুষ আস্থা রেখেছে, নাকি বঙ্গে এবার বিজেপি পদ্ম ফোটাতে চলেছে, তা জানতে এ রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande