রাজ্যে ভোটগণনা চলছে সুষ্ঠুভাবেই, জানালেন অরিন্দম নিয়োগী
কলকাতা, ৪ মে (হি.স.): রাজ্যে ভোটগণনা চলছে সুষ্ঠুভাবেই, এমনটাই জানালেন অরিন্দম নিয়োগী। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সোমবার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনেই গণনা চলছে। পর্যবেক্ষকরা সবাই নিজ নিজ অবস্থানে আছেন। আইন
অরিন্দম নিয়োগী


কলকাতা, ৪ মে (হি.স.): রাজ্যে ভোটগণনা চলছে সুষ্ঠুভাবেই, এমনটাই জানালেন অরিন্দম নিয়োগী। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সোমবার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনেই গণনা চলছে। পর্যবেক্ষকরা সবাই নিজ নিজ অবস্থানে আছেন। আইন-শৃঙ্খলাও নিয়ন্ত্রণে রয়েছে। কোনও ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। সবকিছু সুষ্ঠুভাবে চলছে।

তিনি আরও বলেন, 'বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। ফলে, ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। চত্বরের ভেতরে একটি তারের জালের পার্টিশন বসানো হয়েছে; গণনাকারী এজেন্টরা এই পার্টিশনের বাইরের দিকে বসেছেন, আর গণনা সুপারভাইজার, গণনা সহকারী এবং মাইক্রো-অবজারভাররা ভেতরের দিকে অবস্থান করে ইভিএম গণনা করছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়। সবকিছু সুষ্ঠুভাবে চলছে। কোথাও থেকে কোনঅ ধরনের প্রতিকূল খবর পাওয়া যায়নি।'

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande