
কলকাতা, ৪ মে (হি.স): ভোটগণনার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন, পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন, আমাদের শক্ত ভাবে কাজ করতে হবে। যে প্রক্রিয়া চলছে, তা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। আমরা প্রথম দিন থেকে চেষ্টা করেছি দলগত ভাবে নিয়ম মেনে কাজ করার। নিজের ইচ্ছায় কাজ করব না। পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই। আমরা সকলের থেকে প্রচুর সাহায্য পেয়েছি। পুরো প্রক্রিয়া ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। দৃষ্টান্তমূলক, ৯৩ শতাংশ ভোট। বাংলা দেখিয়ে দিয়েছে। গোটা দেশের ধারণা ছিল সুস্থ ভাবে হবে। ফল কেমন আর কী ভাবে হল, তা কাল থেকে দেখব। ফলতা থেকে শিক্ষা নিয়ে আমরা তা পরের ভোটের কাজে লাগাব।’’ এদিন নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে গণনা পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ