তৃণমূলের প্রাক্তন সাংসদের কবীর সুমনের ‘পাল্টি’, তুমুল সমালোচনা শুরু
কলকাতা, ৬ মে (হি. স. ) : ২০০৯ থেকে ২০১৪ তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন কবীর সুমন। যিনি একসময় বলেছিলেন ভবিষ্যতে মমতা মন্দির? তৈরী হবার কথা। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই কবীর সুমন এর দাবী আমি তৃণমূলপন্থী নই। একটি সংবাদ
তৃণমূলের প্রাক্তন সাংসদের কবীর সুমনের ‘পাল্টি’, তুমুল সমালোচনা শুরু


কলকাতা, ৬ মে (হি. স. ) : ২০০৯ থেকে ২০১৪ তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন কবীর সুমন। যিনি একসময় বলেছিলেন ভবিষ্যতে মমতা মন্দির? তৈরী হবার কথা। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই কবীর সুমন এর দাবী আমি তৃণমূলপন্থী নই।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দেওয়া গায়কের মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে নেট পাড়ায়। এই পোস্ট সামাজিক মাধ্যমে আসার পর ২ ঘন্টায়, বুধবার বেলা ১১টায় ৪৫৫ প্রতিক্রিয়া এসেছে। একটি দৈনিক পত্রিকার ডিজিটাল সংস্করণে খবরটি আসার ১ ঘন্টা বাদে, পৌনে ১২টায় প্রতিক্রিয়া এসেছে ২ হাজার ২০০।

ইন্দ্রজিৎ খান লিখেছেন, “বিজেপি ক্ষমতায় আসতেই দম ফুরিয়ে গেলো!” সরোজ টুকাই লিখেছেন, “এর একটু সেবা দরকার”। হাস্যমুখ-সহ শ্রেয়সী মিত্র লিখেছেন, “তাই আজকে মনে হলো তুমি তোলোমূল না।”

অশোক মণ্ডল লিখেছেন, “আহা! শুনতেও ঘেন্না লাগছে। কে যেন একসময়ে বলেছিল মমতা বাংলায় দেবী রূপে পূজিত হবে” এবি চ্যাটার্জী লিখেছেন, “পাঁঠা বললে, পাঁঠাও লজ্জা পাবে!” প্রণব কুমার লিখেছেন, “চটিচাটা এখন বলে কী?“ মধুসুদন ধর লিখেছেন, “পথে এসো, বাওয়া!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande