বিজেপি-মিত্রজোটের ঐতিহাসিক জয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রাক্তন সাংসদের
শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : অসমে বিজেপি ও মিত্রজোটের ঐতিহাসিক বিজয়ের পর দিসপুরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা উত্তর করিমগঞ্জের তিন বারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন
Former MP Congratulates Chief Minister


শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : অসমে বিজেপি ও মিত্রজোটের ঐতিহাসিক বিজয়ের পর দিসপুরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা উত্তর করিমগঞ্জের তিন বারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে বিজেপি ও মিত্রজোটের বিপুল সাফল্যের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে রাজ্যের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমুখী প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মিশন রঞ্জন দাস।

প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জানান, সাক্ষাৎকালে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বরাক উপত্যকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে উত্তর করিমগঞ্জ ও শ্রীভূমি জেলার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ও মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে ।

তিনি জানান, ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জনগণ আবারও বিজেপি ও মিত্রজোটের উপর আস্থা রেখেছেন। এই ঐতিহাসিক জয় রাজ্যের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করবে

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande