শ্রীভূমিতে সড়ক নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ সভা
শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করে
Important Meeting of the Road Safety Committee in Sreebhumi


শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী।

সভায় জেলার বিভিন্ন সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করা, পথ নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধি এবং যান চলাচলকে আরও সুশৃঙ্খল করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করা হয়।

জেলা আয়ুক্ত সভায় সংশ্লিষ্ট বিভাগগুলিকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ শহুরে সড়কগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তার চিহ্ন, স্পিড ব্রেকার, সতর্কীকরণ বোর্ড এবং আলোকসজ্জার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এছাড়াও সভায় পূর্ত-বিভাগীয় বাস্তুকার বিশ্বজিৎ নাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আধিকারিকরা জেলার বিভিন্ন সড়কের বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে সচেতনতামূলক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande