প্রতিমন্ত্রী উমেশ রাইকে ঘিরে সালকিয়ায় উচ্ছ্বাস, হাওড়ার উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি
হাওড়া, ১ জুন (হি. স.): রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাইকে ঘিরে সালকিয়া ও উত্তর হাওড়া জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন দলীয় কর্মী-সমর্থকেরা। সোমবার লোকভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের বিধানসভা এল
মন্ত্রী হিসেবে শপথ


হাওড়া, ১ জুন (হি. স.): রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাইকে ঘিরে সালকিয়া ও উত্তর হাওড়া জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন দলীয় কর্মী-সমর্থকেরা। সোমবার লোকভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের বিধানসভা এলাকায় ফিরতেই তাঁকে সংবর্ধনা জানানো হয়।এদিন বিভিন্ন এলাকায় ফুলের মালা পরিয়ে উমেশ রাইকে বরণ করে নেন সমর্থকেরা। গেরুয়া আবির উড়িয়ে আনন্দ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। ঢাক-ঢোল, ব্যান্ড-বাজনা এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কার্যত উৎসবের আবহ তৈরি হয় উত্তর হাওড়ায়।সংবর্ধনা অনুষ্ঠানে উমেশ রাই বলেন, হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে। তিনি জানান, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় অঙ্কের ডিপিআর তৈরির কাজ চলছে। পাশাপাশি হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও সত্যবালা আইডি হাসপাতাল ও টিএল জয়সওয়াল হাসপাতালের আধুনিকীকরণের কথাও জানান তিনি।হিন্দিভাষী ছাত্রছাত্রীদের জন্য একটি কলেজ গড়ে তোলা, হাওড়া পুরসভার নির্বাচন দ্রুত সম্পন্ন করা এবং শিল্পাঞ্চলের বিভিন্ন সমস্যা মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। তাঁর কথায়, হাওড়ার পুরনো গৌরব ও শিল্পসমৃদ্ধ পরিচয় ফিরিয়ে আনাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande