ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ ইরানের
মাস্কাট/তেহরান/নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক-সহ একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ইরান। এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’ বলে অভিহিত করেছে তেহরান। হামলায় অন্তত
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ ইরানের


মাস্কাট/তেহরান/নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক-সহ একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ইরান। এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’ বলে অভিহিত করেছে তেহরান। হামলায় অন্তত তিন ভারতীয় নাবিক নিহত বা নিখোঁজ হওয়ার খবর সামনে আসার পরই ইরানের এই প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, আঞ্চলিক জলসীমায় বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাঁর দাবি, ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজে হামলার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বেআইনি সামরিক পদক্ষেপেরই অংশ।

এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, নিহত ও ক্ষতিগ্রস্ত নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারত সরকার ও ভারতের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তার পরিপন্থী এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।

ঘটনার সূত্রপাত ওমান উপসাগরে কাছে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী,মোট ২৮ জন নাবিক ও কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয় এবং চার জন বিদেশি। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি তিন ভারতীয় নাবিকের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছে। নিখোঁজ নাবিকদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

একই সঙ্গে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মতে, বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা ওই অঞ্চলের বৃহত্তর সংঘাত ও অস্থিরতার সঙ্গে সরাসরি যুক্ত।

ভারত পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের পরামর্শ দিয়েছে। নয়াদিল্লির মতে, আলোচনার মাধ্যমেই স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার আবহে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরগুলিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওমান উপকূলে উদ্ধার অভিযান চলাকালীন এই ঘটনা কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande