বাংলাদেশে পৌঁছোলেন ভারতের নয়া রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন (হি. স. ) : বাংলাদেশে বাংলাভাষী রাষ্ট্রদূত পাঠাল ভারত৷ শুক্রবার সকালে স্থলপথে পেট্রাপোল স্থলবন্দর পেরিয়ে দীনেশ ত্রিবেদী গেলেন ঢাকায়। শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাস
নয়া রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী


ঢাকা, ১২ জুন (হি. স. ) : বাংলাদেশে বাংলাভাষী রাষ্ট্রদূত পাঠাল ভারত৷ শুক্রবার সকালে স্থলপথে পেট্রাপোল স্থলবন্দর পেরিয়ে দীনেশ ত্রিবেদী গেলেন ঢাকায়। শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের বেশ খানিকটা অবনতি হয়। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস থেকে শুরু করে অন্যরা বিভিন্ন সময় ভারতবিরোধী মন্তব্য করেছেন৷ ভারতকে টুকরো করার কথাও বলা হয়েছে৷ তা দু'দেশের সম্পর্ককে আরও শিথিল করেছে।

ছন্দপতন হয় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্যেও।

গত দু'বছরের বারবার এই পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে৷ তবে এখন পরিস্থিতি বদলেছে৷ টানা ছাত্র আন্দোলনের অস্থিরতা কাটিয়ে বাংলাদেশও ধীরে ধীরে ছন্দে ফিরছে। জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি নেতা তারেক রহমান৷ তাঁর সরকার ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক দৃঢ় করতে চাইছে। দিল্লিও বাংলাদেশ সম্পর্কে আগের অবস্থান বদল করেছে।

বাংলাভাষী রাষ্ট্রদূত পাঠিয়ে 'অস্থির সময়ে' দিল্লি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande