নিট পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্যাবিনেট সচিব, কারচুপির চেষ্টা হলে কড়া ব্যবস্থা
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র মহাপরিচালকের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব টি. ভি. সোমনাথন। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দে
নিট পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্যাবিনেট সচিব, কারচুপির চেষ্টা হলে কড়া ব্যবস্থা


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র মহাপরিচালকের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব টি. ভি. সোমনাথন। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নষ্ট করার যে কোনও চেষ্টার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পুনঃপরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপগুলি বৈঠকে পর্যালোচনা করা হয়। কেন্দ্র, রাজ্য সরকার ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সোমনাথন।

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রগুলিতে নিরাপত্তা, নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এর আগে ১ জুন কেন্দ্রীয় মন্ত্রক ও সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এবং ৪ জুন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে প্রস্তুতি পর্যালোচনা বৈঠক হয়েছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবারের বৈঠক অনুষ্ঠিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande