প্রয়াত জসপাল রানা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানান, জশ
প্রয়াত জসপাল রানা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানান, জশপাল রানা জীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই চলে যাওয়া ভারতীয় ক্রীড়াজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শুটিংয়ে তাঁর অসাধারণ সব সাফল্যের মধ্য দিয়ে তিনি দেশের জন্য বিপুল গৌরব বয়ে নিয়ে এসেছিলেন। মেন্টর হিসেবে তরুণ ক্রীড়াবিদদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গড়ে তুলতে এবং সঠিক পথ দেখাতেও তাঁর অবদান ছিল সমান প্রশংসনীয়। শ্রেষ্ঠত্ব, শৃঙ্খলা এবং ক্রীড়াজগতের প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতা ও সেবা তাঁকে সকলের গভীর শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। শোকের এই কঠিন মুহূর্তে আমার সমবেদনা রইলো তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র ক্রীড়া মহলের প্রতি। ওম শান্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande