৪৯ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত শুটার ও কোচ জসপাল রানা
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী এবং এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় রাইফেল শুটিং অ্যাসোসিয়েশন। জার্মানির মিউনিখে
জসপাল রানা


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী এবং এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় রাইফেল শুটিং অ্যাসোসিয়েশন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ার পর দিল্লির ম্যাক্স হাসপাতালে জসপাল রানার হার্টের একটি অস্ত্রোপচার করা হয় এবং স্টেন্ট বসানো হয়। তিনি ভারতীয় পিস্তল শুটারদের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছিলেন। একজন সফল শুটার এবং ভারতীয় শুটিংয়ের একাধিক প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে উত্তরাধিকার রেখে গেলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande