ক্রীড়াবিদ জসপাল রানার প্রয়াণে অমিত শাহর শোকবার্তা
নয়াদিল্লি, ১২ জুন (হি স)। “কিংবদন্তি ক্রীড়াবিদ জসপাল রানার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।” শুক্রবার এক্সবার্তায় এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “দেশের হয়ে আন্তর্জাতিক সম্মান অর্জনের পাশাপাশি প্রশিক
ক্রীড়াবিদ জসপাল রানার প্রয়াণে অমিত শাহর শোকবার্তা


নয়াদিল্লি, ১২ জুন (হি স)। “কিংবদন্তি ক্রীড়াবিদ জসপাল রানার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।” শুক্রবার এক্সবার্তায় এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “দেশের হয়ে আন্তর্জাতিক সম্মান অর্জনের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে তরুণ শ্যুটারদের গড়ে তোলার মাধ্যমে শ্যুটিংয়ের ক্ষেত্রে ভারতের অদম্য দক্ষতা ও সামর্থ্য প্রতিষ্ঠায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। রানা জির প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande