দিল্লির খারাপ আবহাওয়ায় বিপাকে বিমান পরিষেবা, লখনউয়ে নামতে হল আটটি উড়ান
লখনউ, ১৩ জুন (হি.স.) : দিল্লির প্রতিকূল আবহাওয়ার জেরে শুক্রবার গভীর রাতে রাজধানীগামী একাধিক উড়ানের রুট বদলাতে হয়। বিভিন্ন শহর থেকে দিল্লিগামী অন্তত আটটি বিমানকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সে
দিল্লির খারাপ আবহাওয়ায় বিপাকে বিমান পরিষেবা, লখনউয়ে নামতে হল আটটি উড়ান


লখনউ, ১৩ জুন (হি.স.) : দিল্লির প্রতিকূল আবহাওয়ার জেরে শুক্রবার গভীর রাতে রাজধানীগামী একাধিক উড়ানের রুট বদলাতে হয়। বিভিন্ন শহর থেকে দিল্লিগামী অন্তত আটটি বিমানকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সেগুলি একে একে দিল্লির উদ্দেশে রওনা দেয়।

শনিবার বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান এআই-২৯০৪ রাত ১২টায় লখনউয়ে অবতরণ করে। আবহাওয়ার উন্নতি হলে রাত ১টা ৪২ মিনিটে সেটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। ওই বিমানে ১৫৬ জন যাত্রী ছিলেন।

আহমেদাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই-৯৩২ উড়ান রাত ১২টা ১৮ মিনিটে লখনউয়ে নামানো হয়। পরে রাত ১টা ৫২ মিনিটে তা দিল্লির উদ্দেশে উড়ে যায়। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী।

পাটনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১০২৯ উড়ান রাত ১২টা ৩২ মিনিটে লখনউয়ে পৌঁছয়। রাত ২টো ৩০ মিনিটে সেটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। ওই বিমানে ১৪৭ জন যাত্রী ছিলেন।

ওড়িশা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৮৪৭ উড়ান রাত ১২টা ৫৯ মিনিটে লখনউয়ে অবতরণ করে। পরে রাত ২টো ২৬ মিনিটে সেটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী।

ম্যাঙ্গালুরু থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই-৬৪৫৭ উড়ান রাত ১টা ৬ মিনিটে লখনউয়ে পৌঁছয়। পরে রাত ২টো ৩২ মিনিটে সেটি দিল্লির উদ্দেশে রওনা দেয়।

কাজাখস্তান থেকে দিল্লিগামী এয়ার আস্তানার কেসি-৯৬৩ উড়ান রাত ১টা ১২ মিনিটে লখনউয়ে নামানো হয়। রাত ২টো ৫২ মিনিটে সেটি আবার দিল্লির উদ্দেশে উড়ে যায়।

নাসিক থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই-৬৬৩৬ উড়ান রাত ১টা ২০ মিনিটে লখনউয়ে অবতরণ করে। দিল্লির আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে সেটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। বিমানে ছিলেন ১৯৭ জন যাত্রী।

এছাড়াও পাটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের এসজি-২৪৭৮ উড়ান রাত ১টা ৩৭ মিনিটে লখনউয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে সেটিকেও দিল্লির উদ্দেশে পাঠানো হয়। ওই বিমানে ৮৪ জন যাত্রী ছিলেন।

এদিন লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থেই উড়ানগুলিকে বিকল্প বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির আবহাওয়া অনুকূল হতেই সব বিমানকে পর্যায়ক্রমে গন্তব্যে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande