বাসন্তী থেকে ফের উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র
বাসন্তী, ১৪ জুন (হি. স.): গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেরিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কলতলায় শনিবার রাতে বাসন্তী থানার পুলিশ এক তৃণমূল কর্ম
বাসন্তী থেকে ফের উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র


বাসন্তী, ১৪ জুন (হি. স.): গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেরিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কলতলায় শনিবার রাতে বাসন্তী থানার পুলিশ এক তৃণমূল কর্মীর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম বাবুল গায়েন।

ধৃতের কাছ থেকে ১টি দেশি লং ব্যারেল বন্দুক, ১টি ছোট বন্দুক এবং ২টি তাজা কার্তুজ উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই হাবিবুল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। যদিও বাড়ির মালিক বাবলু গায়েন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি কারণে সে আগ্নেয়াস্ত্র মজুদ করেছে সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande