‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি'র ঠিকানা হাওড়ার বাঁকড়া, সমাজ মাধ্যমে জানালেন তথাগত রায়
কলকাতা, ১৪ জুন (হি.স.): নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহীরা। চার বছরের পুরোনো রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি-তে মিশে এনডিএ শিবিরে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ। এ খবরের সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের বর্ষীয়ান
‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি'র ঠিকানা হাওড়ার বাঁকড়া, সমাজ মাধ্যমে জানালেন তথাগত রায়


কলকাতা, ১৪ জুন (হি.স.): নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহীরা। চার বছরের পুরোনো রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি-তে মিশে এনডিএ শিবিরে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ। এ খবরের সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

এই নিয়ে তৃণমূলকে নিশানা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়| রবিবার রাতে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি জানান, চার বছর আগে রেজিস্ট্রিকৃত ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি', ঠিকানা বাঁকড়া, হাওড়া। সেই পার্টিতে মিশে গেল বিক্ষুব্ধ তৃণমূলীরা !

মমতা ভেবে দেখুক, কাদের নিয়ে পার্টি বানিয়েছিল, যারা আগে থেকে এই বাঁকড়াস্থ পার্টি বানিয়ে রেখেছিল ! আর পশ্চিমবঙ্গের মানুষের এক বিশাল অংশ ভেবে দেখুন, কাদের তাঁরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন !

তবু ভাল, এরা পটুয়াপাড়ার অগ্নিকন্যাকে গঙ্গাযাত্রায় পাঠিয়ে এনডিএ-কে সমর্থন করছে।

এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande