সই জাল কাণ্ডে বিধানসভায় সিআইডি টিম, অধ্যক্ষ ও প্রধান সচিবের জরুরি বৈঠক
কলকাতা, ১৫ জুন (হি.স.) : সই জাল কাণ্ডে সোমবার ভরদুপুরে বিধানসভায় পৌঁছেছে সিআইডি টিম। মূলত দশজন তৃণমূল কংগ্রেস বিধায়কের স্বাক্ষর নকল করা হয়েছে। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিধানসভার অন্দরে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংশ্লিষ্ট ঘটনায় জল শে
সই জাল কান্ডে বিধানসভায় বিতর্ক তুঙ্গে উঠেছে


কলকাতা, ১৫ জুন (হি.স.) : সই জাল কাণ্ডে সোমবার ভরদুপুরে বিধানসভায় পৌঁছেছে সিআইডি টিম। মূলত দশজন তৃণমূল কংগ্রেস বিধায়কের স্বাক্ষর নকল করা হয়েছে। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিধানসভার অন্দরে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংশ্লিষ্ট ঘটনায় জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়, তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

এর পরই অধ্যক্ষ রথীন্দ্র বোস ও বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাসের মধ্যে উচ্চ পর্যায়ের একটি জরুরি বৈঠক ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য গোয়েন্দা পুলিশের তরফেও দুই সদস্যের এক প্রতিনিধি দল বিধানসভায় পৌঁছায়। সেই ঘটনা পরখ করতেই এদিন হাজির হয়েছিল দুই সদস্যের দলটি।

পরবর্তীতে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা ৮০ জন নবনির্বাচিত সদস্যদের মধ্যেই সংখ্যাধিক্যের ভিত্তিতে স্বঘোষিত বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সরাসরি সাদা কাগজে একটি চিঠি নিয়ে তড়িঘড়ি বিধানসভায় পৌঁছান এবং বিরোধী দলের নেতা হিসেবে দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তরফেও শুরু হয় ছোটাছুটি। যদিও এ নিয়ে কোনো রকম বক্তব্য, বিশেষ করে দলের তরফে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সরকারি বক্তব্য রাখতে নিমরাজি তিনি। দীর্ঘ সময় পর কাজ সেরে সিআইডি দলটি ফিরে যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande