তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পুরশুড়ায় তুমুল উত্তেজনা
আরামবাগ, ১৫ জুন (হি.স.) : এক তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার কেলেপাড়া গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ শাহ আলম (৭১)। জানা গেছে, শেখ শাহ আলম সক্রিয় তৃণমূল সমর্থক ছ
তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে


আরামবাগ, ১৫ জুন (হি.স.) : এক তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার কেলেপাড়া গ্রামে।

মৃত তৃণমূল কর্মীর নাম শেখ শাহ আলম (৭১)। জানা গেছে, শেখ শাহ আলম সক্রিয় তৃণমূল সমর্থক ছিলেন। অভিযোগ, এদিন বিকেলে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক এসে তাঁকে বাড়ি থেকে টেনে বের করে বাঁশ ও ইট দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। সেই সময় শাহ আলমের স্ত্রী ও বৌমা তাঁকে বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

মৃত শাহ আলমের বৌমা সেরিনা বেগম বলেন, বাবা বাড়িতেই ছিলেন। হঠাৎ করে বেশ কয়েকজন বিজেপি দুষ্কৃতী এসে তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। আমি বাঁচাতে গেলেও আমাকে মারধর করা হয়। এরপর আমরা শ্বশুরমশাইকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবি জানিয়েছেন নিহতের পরিবার। একই সঙ্গে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তাঁরা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের কাছেও আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, আমি পুলিশকে স্পষ্ট বলেছি, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপি সুশাসনে বিশ্বাস করে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande