হাইলাকান্দিতে জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক যোগদিবস উদযাপনের প্রস্তুতি
হাইলাকান্দি (অসম), ১৫ জুন (হি.স.) : হাইলাকন্দিতে আগামী ২১ জুন, ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হবে। যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে ১৮ জুন জেলা ভিত্তিক এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৮ জুন সকাল সাড়ে ৯-টা থেকে হাই
হাইলাকান্দিতে জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক যোগদিবস উদযাপনের প্রস্তুতি


হাইলাকান্দি (অসম), ১৫ জুন (হি.স.) : হাইলাকন্দিতে আগামী ২১ জুন, ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হবে। যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে ১৮ জুন জেলা ভিত্তিক এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৮ জুন সকাল সাড়ে ৯-টা থেকে হাইলাকান্দি শহরের টাউন হল-এ যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, প্রতিযোগিতা হবে চারটি বিভাগে। প্রথম বিভাগে ১০ বছর বয়স পর্যন্ত, দ্বিতীয় বিভাগে ১০ থেকে ১৮ বছর, তৃতীয় বিভাগে ১৮ থেকে ৩৫ বছর বয়স এবং চতুর্থ বিভাগে ৩৫ বছরের ঊর্ধ্বে প্রতিযোগীদের জন্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সের প্রমাণপত্র সঙ্গে নিয়ে ১৮ জুন সকাল সাড়ে ৯-টার আগে টাউন হল-এ উপস্থিত থাকতে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে ২১ জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কার্যক্রম ওই একই স্থানে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন শুরু হবে সকাল ৫-টা ৪৫ মিনিট থেকে। হাইলাকান্দি জেলার সমস্ত যোগপ্রেমী এবং জনগণকে এই প্রতিযোগিতায় অংশ নিতে এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে সফল করে তুলতে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande