
কলকাতা, ১৫ জুন (হি.স.): এ বার উড়ে আসা ডিমের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। ঘটনাটি ঘটেছে মমতার বাড়ির একেবারে সামনে।
কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল। সেই সময় রাস্তায় তিনি দেখেন, তাঁর জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। কুণাল তাঁকে দেখতে পান। কিছু বার্তালাপ হয় তাঁদের। পরক্ষণেই কুণালের মাথায় ডিম ছুঁড়ে মারা হয়। আচমকা চন্দন নামে ওই যুবক তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোঁড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, অনেক অত্যাচার করেছে। এরপরই এলাকা ছাড়েন যুবক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ