
কলকাতা, ১৫ জুন (হি.স.) : বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ভারত ও পাকিস্তানের ম্যাচটিতে ১৮,৮১৪ জন দর্শকের উপস্থিতি টুর্নামেন্টের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আগের রেকর্ডটি ছিল, যেটি ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ১৫,৯৩৫ দর্শক হয়েছিল।
সামগ্রিকভাবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডটি এখনও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দখলে রয়েছে, যেখানে ২০২০ সালের আসরের অস্ট্রেলিয়া ও ভারত মধ্যকার ফাইনালে ৮৬,১৭৪ জন দর্শক উপস্থিত হয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি