স্পিকারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৯ জুন (হি. স.): দলত্যাগী সাংসদদের পদ খারিজের দাবিতে শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লা-র সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।সূ
স্পিকারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৯ জুন (হি. স.): দলত্যাগী সাংসদদের পদ খারিজের দাবিতে শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লা-র সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।সূত্রের খবর, দলের ‘বিদ্রোহী’ সাংসদেরা নিজেদের ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর সঙ্গে একীভূত করার যে ঘোষণা করেছেন, সেই বিষয়েই স্পিকারের কাছে দলের অবস্থান স্পষ্ট করবেন অভিষেক। তৃণমূলের দাবি, ওই সাংসদরা দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন এবং সেই কারণে তাঁদের লোকসভার সদস্যপদ বাতিল করা উচিত।তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, অভিষেকের পাঠানো আগের চিঠির সূত্র ধরেই এই বৈঠকের আয়োজন হয়েছে। তিনি বলেন, বিকেল ৫টায় সংসদ ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র-সহ দলের অন্যান্য সাংসদরা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিদ্রোহী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবির পক্ষে তাঁরা নিজেদের যুক্তি স্পিকারের সামনে তুলে ধরবেন।অভিষেকের দিল্লি যাত্রা ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande