
কলকাতা, ১৯ জুন (হি. স. ) : ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর বিশেষ অনুষ্ঠানে বাড়তি যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে ওই দিন হাওড়া – শেওড়াফুলি – তারকেশ্বর – গোঘাট সেকশনে সাতটি (০৭) ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
বিশেষ ট্রেনের সময়সূচি—
১) হাওড়া – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৩ ) হাওড়া থেকে সকাল ০৭:৪৫-এ ছাড়বে এবং তারকেশ্বরে সকাল ০৯:১২-তে পৌঁছনোর কথা।
২) তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল (০৩০৬৬ )তারকেশ্বর থেকে সকাল ০৯:৪৫-এ ছাড়বে এবং শেওড়াফুলিতে সকাল ১০:৩৫-এ পৌঁছনোর কথা।
৩) শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৫) শেওড়াফুলি থেকে সকাল ১০:৪৮-এ ছাড়বে এবং তারকেশ্বরে সকাল ১১:৪৫-এ পৌঁছনোর কথা।
৪) তারকেশ্বর – আরামবাগ ইএমইউ স্পেশাল (০৩০৬৭ ) তারকেশ্বর থেকে সকাল ০৭:২০-এ ছাড়বে এবং আরামবাগে সকাল ০৮:০০-য়
পৌঁছনোর কথা।
৫) আরামবাগ – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৮) আরামবাগ থেকে সকাল ০৮:০৭-এ ছাড়বে এবং তারকেশ্বরে সকাল ০৮:৩৯-এ
পৌঁছনোর কথা।
৬) তারকেশ্বর – গোঘাট ইএমইউ স্পেশাল (০৩০৬৯ ) তারকেশ্বর থেকে সকাল ১০:২১-এ ছাড়বে এবং গোঘাট সকাল ১১:০৮-এ পৌঁছনোর কথা।
৭) গোঘাট – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৭০ ) গোঘাট থেকে সকাল ১১:২০-এ ছাড়বে এবং তারকেশ্বরে দুপুর ১২:১০-এ পৌঁছনোর কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত