কোডারমায় কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ নাবালকের দেহ
কোডারমা, ১৯ জুন (হি.স.) : ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক নাবালকের দেহ শুক্রবার সকালে কোডারমা জেলায় একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু
কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ কিশোরের দেহ


কোডারমা, ১৯ জুন (হি.স.) : ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক নাবালকের দেহ শুক্রবার সকালে কোডারমা জেলায় একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরের মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে, নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখচ্ছে পুলিশ।

মৃত কিশোরের নাম দীপক ওরফে শীতল কুমার (১২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল দীপক। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান না মেলায় ডোমচঞ্চ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর থেকে পুলিশ ও পরিবারের সদস্যরা তার খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকালে বাগাড়ো পঞ্চায়েতের মেঘন পাহাড়ি এলাকার একটি কুয়োতে দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সকালে কয়েকজন গ্রামবাসী পুকুরের দিকে যাওয়ার সময় কুয়োর মধ্যে একটি দেহ ভাসতে দেখেন। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সদস্যরা দেহটি দীপক ওরফে শীতল কুমারের বলে শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কুয়ো থেকে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande