শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব
শিলিগুড়ি, ১৯ জুন (হি.স.): শুক্রবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। গৌতম যে মেয়র পদ ছাড়তে চলেছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। রাজ্যের বিধানসভা নির্ব
শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব


শিলিগুড়ি, ১৯ জুন (হি.স.): শুক্রবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। গৌতম যে মেয়র পদ ছাড়তে চলেছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিভিন্ন পুরসভা এবং পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রেরা পদত্যাগ করছেন। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কলকাতার মেয়র, বিধাননগরের মেয়র, চন্দননগরের মেয়র। এ বার শিলিগুড়ির মেয়রও পদত্যাগ করলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন গৌতম। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলে তা নিয়ে মতভেদ দেখা দেয় মেয়র পারিষদদের মধ্যে। শিলিগুড়ি পুরবোর্ডের মেয়াদ আরও প্রায় এক বছর বাকি রয়েছে। তাই অনেক মেয়র পারিষদই ইস্তফা দিতে চাইছিলেন না। তবে গৌতম তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। শুক্রবারই তিনি ইস্তফা দেন। বর্ষার মরসুম চলাকালীন মেয়র পদ থেকে গৌতম দেব ইস্তফা দেওয়ায় শিলিগুড়ির পুর পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande