পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই, ধৃত এক
হরিদ্বার, ১৯ জুন (হি.স.) : হরিদ্বারের বুগ্গাওয়ালা থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে দুই দুষ্কৃতীর গুলির লড়াইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, তার সঙ্গী অন্ধকারের
পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই, ধৃত এক


হরিদ্বার, ১৯ জুন (হি.স.) : হরিদ্বারের বুগ্গাওয়ালা থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে দুই দুষ্কৃতীর গুলির লড়াইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, তার সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশ সীমান্ত থেকে বানজারাওয়ালার দিকে টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় একটি মোটরবাইকে চেপে আসা দুই সন্দেহভাজন যুবককে দেখতে পান পুলিশকর্মীরা। তাদের থামার নির্দেশ দিলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে এক অভিযুক্তের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে আটক করা হলেও তার সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধৃত অভিযুক্তের নাম লুকমান। তার কাছ থেকে একটি পয়েন্ট ৩১৫ বোরের দেশি আগ্নেয়াস্ত্র, দুটি খালি কার্তুজ, দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পলাতক অভিযুক্তের পরিচয় গুলজার হিসেবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ লুকমানকে চিকিৎসার জন্য রুরকির সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য এলাকায় ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande