দুই বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, গ্রেফতার দুই
সিওয়ান, ১৯ জুন (হি.স.) : বিহারের সিওয়ান জেলার ভগবানপুর হাট থানা এলাকায় মদ পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। দুটি বিলাসবহুল গাড়ি থেকে মোট ২৯০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত
দুই বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, গ্রেফতার ২


সিওয়ান, ১৯ জুন (হি.স.) : বিহারের সিওয়ান জেলার ভগবানপুর হাট থানা এলাকায় মদ পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। দুটি বিলাসবহুল গাড়ি থেকে মোট ২৯০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পিএসআই ছপিত কুমার চৌবে এবং এসআই অনিল কুমারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুটি গাড়িকে ধাওয়া করে গাজিয়াপুর গ্রামের কাছে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি গাড়ি থেকে মোট ২৯০ লিটার বিদেশি মদ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শান্তনু কুমার এবং রঞ্জিত কুমার। তারা যথাক্রমে বর্কাগাঁও বকতৌলি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এই সাফল্যকে এলাকায় মদ পাচার চক্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande