ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়ন পর্যালোচনা এনএফ রেলের জিএম চেতনকুমারের
গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার, টানা দুদিন লামডিং ডিভিশনের অন্তর্গত ত্রিপুরার আগরতলা ও সেকেরকোট রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো এবং পরিচালন-সংক্রান্ত সুবিধাসমূহ পরিদর্শ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনা
ত্রিপুরায় পরিকাঠামো পরিদর্শন এনএফ রেলের জিএম চেতনকুমারের


গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার, টানা দুদিন লামডিং ডিভিশনের অন্তর্গত ত্রিপুরার আগরতলা ও সেকেরকোট রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো এবং পরিচালন-সংক্রান্ত সুবিধাসমূহ পরিদর্শ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকগণ। পরিদর্শনকালে জেনারেল ম্যানেজার রেললাইনের অবস্থা, রেলওয়ে সম্পদ, যাত্রীদের সুযোগ-সুবিধা এবং চলমান উন্নয়নমূলক কাজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন। এই অঞ্চলে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি, যাত্রী সুযোগ-সুবিধা এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেছেন জিএম শ্রীবাস্তব।

আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, পরিদর্শনকালে রেললাইন রক্ষণাবেক্ষণের মান, ব্যালাস্টের অবস্থা, জল নিষ্কাশন ব্যবস্থা, ব্রিজ এবং রেলওয়ের অন্যান্য সম্পদের বিস্তারিত পর্যালোচনা করা হয়। ত্রিপুরায় এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেখানে ভারী বৃষ্টিপাত ও দুর্গম ভূপ্রকৃতির কারণে সুরক্ষিত ও নির্ভরযোগ্য ট্রেন চলাচল নিশ্চিত করতে নিরন্তর পর্যবেক্ষণের প্রয়োজন হয়। আগরতলা রেলওয়ে স্টেশনে যাত্রীদের প্রদান করা পরিষেবার মান যাচাইয়ের লক্ষ্যে জেনারেল ম্যানেজার এসকেলেটর, লিফট ও অন্যান্য সুবিধা সহ যাত্রী-কেন্দ্রিক সুযোগ-সুবিধাগুলি পরিদর্শন করেন। এছাড়া তিনি রাজ্যে রেলওয়ে বৈদ্যুতিকীকরণ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করেন।

জিএম বাস্তব আগরতলা কোচিং ডিপো পরিদর্শন করে কোচের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, সুরক্ষাবিধি মেনে চলা ও পরিচালনগত প্রস্তুতির বিষয় পর্যালোচনা করেন। তিনি আগরতলার ‘রানিংরুম’-ও পরিদর্শন করেন। পাশাপাশি ট্রেন অপারেটিং ক্রুদের জন্য রানিংরুমে আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতার মান ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখেছেন। এছাড়া সুরক্ষিত, দক্ষ ও নির্ভরযোগ্য ট্রেন পরিচালনের ক্ষেত্রে কর্মীদের কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ উপলক্ষ্যে জেনারেল ম্যানেজার আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নবনির্মিত লিফটেরও শুভ উদ্বোধন করেছেন।

প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ২০১৬ সালে আগরতলায় ব্রড-গেজ পরিষেবা চালু হওয়ার পর থেকে ত্রিপুরায় রেল সংযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেল সংযোগ, নারেঙ্গি-আগরতলা এক্সপ্রেস এবং আসন্ন ইলেকট্রিক মেমু ও বন্দেভারত পরিষেবার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, যাত্রীদের সুবিধা বাড়াচ্ছে এবং রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করছে।

জিএম-এর পরিদর্শন রেলওয়ের পরিকাঠামো শক্তিশালী করা, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুরক্ষার উচ্চমানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এ ধরনের পদক্ষেপ ত্রিপুরা ও সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে নির্ভরযোগ্য, দক্ষ ও যাত্রী-বান্ধব রেল পরিষেবা প্রদানে সহায়তা করে, দাবি করা হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande