হকার উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশকে স্বাগত জামনাল এসইউসিআই(সি), রাজ্য সরকারের তীব্র সমালোচনা
​কলকাতা, ১৯ জুন (হি.স.): রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযানের ওপর কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শুক্রবার এক বিবৃত
হকার উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশকে স্বাগত জামনাল এসইউসিআই(সি), রাজ্য সরকারের তীব্র সমালোচনা


​কলকাতা, ১৯ জুন (হি.স.): রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযানের ওপর কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শুক্রবার এক বিবৃতিতে বলেন, বিকল্প বা উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রান্তিক ও দরিদ্র হকারদের উচ্ছেদ করার বিরুদ্ধে তাঁদের দল দীর্ঘ দিন ধরেই ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে।​উল্লেখ্য, গত ১৭ জুন কলকাতা হাইকোর্ট রেল স্টেশন ও তৎসংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের ওপর আগামী ৩০ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এসইউসিআই(সি)-র দাবি, আদালতের এই নির্দেশ আসলে তাঁদের দীর্ঘদিনের আন্দোলন এবং ন্যায়সঙ্গত দাবির প্রতি এক ধরণের নৈতিক সমর্থন। দলের মতে, এই স্থগিতাদেশের প্রকৃত তাৎপর্য কেবল নির্দিষ্ট কিছু দিনের জন্য উচ্ছেদ বন্ধ রাখা নয়, বরং স্থায়ী ও উপযুক্ত পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না হওয়া পর্যন্ত হকার উচ্ছেদ সম্পূর্ণভাবে বন্ধ রাখা উচিত।​এই বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে দলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ অভিযান চালানো যাবে না। কারণ, বিকল্প ব্যবস্থা ছাড়া এই ধরণের পদক্ষেপ সামাজিকভাবে পিছিয়ে পড়া দুর্বল মানুষের জীবিকা ও জীবনধারণের ওপর সজোরে আঘাত হানে। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার এবং হকারদের সুরক্ষার্থে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande