নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অধ্যক্ষ রথীন্দ্র বোস যোগ দিবসের প্রাক্কালে অনুশীলনের মহড়ায়
কলকাতা, ১৯ জুন (হি. স. ) : হাতে আর মাত্র দুই দিন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে। এদিন সকালে অধ্যক্ষ রথীন্দ্র বোস ছিলেন এই প্রশিক্ষণের মধ্যমণি। যথারীতি উপস্থিত অন্যান্যদে
নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অধ্যক্ষ রথীন্দ্র বোস


কলকাতা, ১৯ জুন (হি. স. ) : হাতে আর মাত্র দুই দিন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে। এদিন সকালে অধ্যক্ষ রথীন্দ্র বোস ছিলেন এই প্রশিক্ষণের মধ্যমণি। যথারীতি উপস্থিত অন্যান্যদের সঙ্গে অধ্যক্ষের সশরীরে উপস্থিতি ও শারীরিক অনুশীলনের মাধ্যমেই এদিন প্রশিক্ষণ পর্ব শেষ হয়।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ এই প্রসঙ্গে জানিয়েছেন যে, - আমরা নিজেদের আরও দক্ষ এবং প্রস্তুত করে তুলবো - আপাতত এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বয়ং তিনি। যাতে করে রবিবার মাননীয় প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর সঙ্গে কলকাতায় এই মেগা ইভেন্ট তথা আগামী ২১ জুন অর্থাৎ রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন এবং তা অতি সুষ্ঠ ও সফলভাবে যেন যোগাভ্যাস করতে পারি তা নিয়েই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ। মূলতঃ এর পরিপ্রেক্ষিতেই অনুশীলনের পরেই সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande