রিফিউজি ডেভেলপমেন্ট কেন্দ্রে তৃণমূলের পতাকা ও মদের খালি বোতল উদ্ধারের অভিযোগ, বিক্ষোভে বিজেপি, লাগানো হল তালা
আসানসোল, ১৯ জুন (হি. স.): আসানসোল পৌরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের রিফিউজি ডেভেলপমেন্ট কেন্দ্রকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। কেন্দ্রের ভিতরে তৃণমূলের দলীয় পতাকা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন শৌচালয় থেকে মদের খালি বোতল এবং ত্রাণের জন্য ব্যবহৃত কম্বল
দুর্নীতি


আসানসোল, ১৯ জুন (হি. স.): আসানসোল পৌরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের রিফিউজি ডেভেলপমেন্ট কেন্দ্রকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। কেন্দ্রের ভিতরে তৃণমূলের দলীয় পতাকা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন শৌচালয় থেকে মদের খালি বোতল এবং ত্রাণের জন্য ব্যবহৃত কম্বল উদ্ধারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরে তাঁরা কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন।বিজেপির জেলা সভানেত্রী কাকলি ঘোষ দাবি করেন, আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার করতে গিয়েই এই সমস্ত সামগ্রী নজরে আসে। তাঁর অভিযোগ, সরকারি দফতরের ভিতরে কোনও রাজনৈতিক দলের পতাকা থাকা উচিত নয়। পাশাপাশি সরকারি ত্রাণসামগ্রী নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।কাকলি ঘোষ আরও দাবি করেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় কাউন্সিলারের যোগ থাকতে পারে। যদিও তাঁর এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande