উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ধস, পর্যটকদের জন্য চালু হলো জরুরি হেল্পলাইন নম্বর
কলকাতা, ১৯ জুন (হি.স.): উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতির জেরে রাজ্য সরকারের তরফে একাধিক জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সদা তৎপর রয়েছে। পাহাড়ের বিভিন্ন অংশে ভূমিধসের আশঙ্কা
ট্যুরিস্ট সহায়তার জন্য টোল ফ্রি হেল্পলাইন চালু


কলকাতা, ১৯ জুন (হি.স.): উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতির জেরে রাজ্য সরকারের তরফে একাধিক জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সদা তৎপর রয়েছে। পাহাড়ের বিভিন্ন অংশে ভূমিধসের আশঙ্কা এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

​সরকারিভাবে ঘোষিত টোল-ফ্রি নম্বরটি হল— ১৮০০-২১২১-৬৫৫। এর পাশাপাশি একটি ল্যান্ডলাইন নম্বরও চালু করা হয়েছে, সেটি হল— ০৩৫৩- ২৫১৩৯৮৬। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই সাধারণ মানুষ ও পর্যটকদের সুবিধার্থে এই তথ্য সরকারিভাবে প্রচার করা হয়েছে।

​রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এক বিবৃতিতে জানিয়েছেন যে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সদা জাগ্রত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মূলত পর্যটকদের জরুরি ভিত্তিতে সমস্ত রকম সহায়তা ও সুরক্ষা প্রদান করতে রাজ্য সরকার এবং পর্যটন দফতর একযোগে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande