
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): মঙ্গলবার সিবিএসই-র চেয়ারম্যান ও সচিবকে বদলি করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, অন-স্ক্রিন মার্কিং সিস্টেমে অনিয়মের তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়ন নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মঙ্গলবার সিবিএসই-র চেয়ারম্যান এবং সচিবকে বদলি করে দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে অন-স্ক্রিন মার্কিং পরিষেবা প্রক্রিয়া নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, সিবিএসই-র চেয়ারম্যান ছিলেন রাহুল সিং। হিমাংশু গুপ্ত ছিলেন সিবিএসই-র সচিব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ